বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে হোসাইন (১৭) মাস বয়সী নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের দিকে নন্দীগ্রাম পৌরসভার চুকাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু হোসাইন ওই এলাকার ওসমান গনির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির বাইরে ফুটবল নিয়ে খেলছিল শিশু হোসাইন। একপর্যায়ে খেলতে গিয়ে বলটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বলটি তুলতে পুকুরের পাড়ে গেলে অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে যায়। বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসার পর দ্রুত শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. দিগন্তময় সরকার পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। অল্প বয়সী শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায়ও শোকের আবহ সৃষ্টি হয়েছে।