রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন শুক্রবার কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন। নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এর আগে রাসিক প্রশাসক মসজিদটির নির্মাণাধীন অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি মসজিদের নির্মাণকাজ ও সার্বিক উন্নয়নের বিষয়ে খোঁজখবর নেন এবং মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় কাজলা বড় জামে মসজিদ কমিটির সভাপতি ড. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, কোষাধ্যক্ষ জিলদার রহমানসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়া মতিহার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মানিক, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি (পশ্চিম) সভাপতি মোস্তাক আহমেদ, মতিহার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনসার আলী, ২৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মিলন, যুব নেতা সনি ও কনকসহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।