ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৬:৩৬:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৬:৩৬:০৫ অপরাহ্ন

ফেনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটের দিকে ফেনী সদর থানার মোহাম্মদ আলী বাজার এলাকার এস রহমান ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি গাঁজা নিয়ে ওই এলাকায় অবস্থান করছে। খবরের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন—কক্সবাজারের রামু উপজেলার শিয়া পাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে আজিজুর রহমান (২৫) এবং পানের ছড়া এলাকার মৃত মো. রফিকের ছেলে মো. দূর (২১)।

অভিযানের সময় আটক ব্যক্তিদের সঙ্গে থাকা একটি কফি রঙের ট্রলি ব্যাগ ও একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে রাখা ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

আটক দুই মাদক কারবারি ও উদ্ধার করা গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]