রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৭:১৩:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৭:১৩:১৭ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, র‌্যালি, আলোচনা সভাসহ স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রিড়া প্রতিযোগিতা, জলাশয়ে মাছ অবমুক্ত করণ, বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সন্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। 
শনিবার সকাল ১০টায় সুসজ্জিত ঘোরার গাড়ী ও বাদ্যসহ বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পর র‌্যালি শেষে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহামুদ হাসান বেলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিউল আজম টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, উপজেলা বিএনপির সহ-সভাপতি রোকুনুজ্জামান খান রুকু, যুগ্ন সম্পাদক সাধারণ সম্পাদক নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি প্রমুখ উপস্তিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]