নাটোরের হরিশপুরে বাসচাপায় ২ জন নিহত

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ১১:৪৯:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ১১:৪৯:০৭ অপরাহ্ন
নাটোরের হরিশপুরে বাসচাপায় পিষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে হরিশপুর ১ নম্বর ব্রিজের সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর সদরের বড় হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে সাইদ (৪৫) এবং একই এলাকার জয়নগর পূর্বপাড়ার জমশেদের ছেলে সাব্বির (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হরিশপুর ১ নম্বর ব্রিজ এলাকায় দ্রুতগামী ‘শিশির পরিবহন’-এর একটি বাস দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে এলাকায় অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]