প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন রাশেদ খান

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৬:৪২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৬:৪২:৫১ অপরাহ্ন
ভারত যদি শেখ হাসিনা, ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সঠিক মনোভাব ব্যক্ত করে, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই সফরে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (২৯ আগস্ট) সকালে ঝিনাইদহে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ভারত সফরে যাবেন। যদি তারা শেখ হাসিনা, ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সঠিক মনোভাব ব্যক্ত করে।

রাশেদ খান বলেন, বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ভারতকে বাংলাদেশের জনগণের স্বার্থ দেখতে হবে। ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে। দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে।

এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]