মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্প নিরাপত্তা শঙ্কায় অনেকটাই আড়ালে জীবন কাটাচ্ছেন বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। দুই বছরে ট্রাম্পের ওপর তিনটি হত্যাচেষ্টার পর তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর মধ্যেই ব্যারনকে লক্ষ্য করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হুমকিমূলক ভিডিও প্রচারের খবর সামনে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের পড়াশোনা শেষ করেছেন ব্যারন। তবে জনসমাগম এড়িয়ে চলছেন তিনি। গ্রীষ্মকালীন ছুটির বেশিরভাগ সময় মা ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে নিউ জার্সির ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব বেডমিনস্টারে কাটিয়েছেন।
ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ব্যারন খুব একটা বাইরে বের হন না। তিনি আলোচনার কেন্দ্রে থাকাও পছন্দ করেন না। বাইরে গেলেও দ্রুত নিজের ব্যক্তিগত বাসস্থানে ফিরে যান বলে সূত্রগুলো জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রক্ষণশীল কর্মী চার্লি কার্কের সঙ্গে ব্যারনের ঘনিষ্ঠতা ছিল। কার্কের হত্যাকাণ্ড তাকে গভীরভাবে প্রভাবিত করে। বাবাকে বিষয়টি জানাতে ফোন করে ব্যারন বলেছিলেন, ‘বাইরে বের হলে এটাই ঘটে।’
ব্যারনের নিরাপত্তা ও ব্যক্তিগত জীবন নিয়ে মেলানিয়ার কার্যালয়ও উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যারনের ব্যক্তিগত জীবনসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে। ছেলের গোপনীয়তা রক্ষার বিষয়েও মেলানিয়া অত্যন্ত সতর্ক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হুমকি
চলতি সপ্তাহের শুরুতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ব্যারন ট্রাম্পকে নিয়ে একটি হুমকিমূলক ভিডিও প্রচার করা হয়। ভিডিওতে ব্যারনের কাছে পৌঁছানোর উপায় দেখানোর পাশাপাশি তাকে হত্যার জন্য ১ কোটি মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের একটি চ্যানেলে প্রচারিত ভিডিওটির শিরোনাম ছিল ‘ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা যায়’। এতে ব্যারনের চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন তথ্য দেখানো হয়। ভিডিওতে দাবি করা হয়, তিনি সম্পূর্ণ নজরদারির মধ্যে রয়েছেন।
এর আগে গত মাসেও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মেলানিয়া ট্রাম্পকে লক্ষ্য করে একটি ভিডিও প্রচার করা হয়েছিল। ভিডিওটির শেষ দিকে ব্যারনকে উদ্দেশ করে সতর্কবার্তা দেওয়া হয়।
হুমকির বিষয়ে সচেতন মার্কিন নিরাপত্তা সংস্থা
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারনকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওটির বিষয়ে মার্কিন গোপন নিরাপত্তা সংস্থা অবগত রয়েছে।
সংস্থাটির মুখপাত্র নেট হেরিং জানান, ভিডিওটি সম্পর্কে তারা জানেন এবং সুরক্ষাধীন ব্যক্তিদের প্রতি হুমকি হিসেবে বিবেচিত হতে পারে—এমন যেকোনো বিষয় তদন্ত করা হয়। তবে নিরাপত্তার স্বার্থে সুরক্ষা সংক্রান্ত গোয়েন্দা তথ্য প্রকাশ করা হয় না বলেও জানান তিনি।
অন্যদিকে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) লেবাননের আল মানার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের নিরাপত্তা কর্মকর্তা মহসিন রেজাই ব্যারনকে হত্যার পরিকল্পনার খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।
আগেও ব্যারনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার সময় ব্যারনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্যোগ নিয়েছিল মেলানিয়ার কার্যালয়। সে সময় ব্যারনের গোপন নিরাপত্তা সুবিধার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কাছে নিরাপত্তার মেয়াদ বাড়ানোর অনুরোধ করা হলে তা অনুমোদন করা হয়।
২০২৫ সালের জানুয়ারিতে মেলানিয়া ট্রাম্পকে নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্রের অংশে ব্যারনের বাইরে না যাওয়ার সিদ্ধান্তের কথা বলতে দেখা যায়। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের সময় পরিবারের সদস্যদের প্রকাশ্যে চলাচলের পরিকল্পনা থাকলেও তীব্র শীতের কারণে পরে অনুষ্ঠানসূচিতে পরিবর্তন আনা হয়।