রাখির বিজ্ঞাপনে পোশাক বিতর্কে কৃতির পাশে থাকেনি গয়না সংস্থা

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৮:২৪:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৮:২৪:৫২ অপরাহ্ন
রাখির বিজ্ঞাপনে কৃতি সেননের পোশাক নিয়ে বিতর্ক চলেছে। শেষমেশ বিজ্ঞাপনটিই সরিয়ে নেয় গয়না প্রস্তুতকারক সংস্থা। সেই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, বিতর্কটি একা হাতে সামলাতে হয়েছে কৃতিকে। তারা কোনও দায়ই নেয়নি। অথচ তাদের বিজ্ঞাপনের জন্যই কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে।

বিজ্ঞাপনটি প্রকাশের পরে কটাক্ষ শুরু হলে নিজের সমাজমাধ্যমে পাল্টা জবাব দিয়েছিলেন কৃতি। প্রশ্ন তুলেছিলেন, কেন আজও মহিলাদের পোশাক দিয়েই তাঁর সম্মান বিচার করা হয়। কৃতি প্রতিবাদ জানানোর পরেও কেন কোনও প্রতিক্রিয়া জানাল না সংস্থা এবং উল্টে হার স্বীকার করে বিজ্ঞাপনটিই সরিয়ে নেওয়া হল? এমন প্রশ্ন তুলছেন নেটাগরিকের একাংশ। এ বার সংস্থার প্রতিষ্ঠাতা এক বিবৃতির মাধ্যমে মুখ খুলেছেন। তাঁর দাবি, নিরাপত্তার খাতিরেই ওই বিজ্ঞাপন সরিয়ে ফেলতে হয়েছে।

সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের কয়েকটি দোকানের বাইরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পরে দ্রুত ভিডিয়োটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এমন কিছু ঘটনা ঘটেছিল, যার ফলে আমাদের কর্মীদের জন্য পরিস্থিতি নিরাপদ ছিল না। সেই মুহূর্তে আমাদের প্রথম দায়িত্ব ছিল কর্মীদের এবং দোকানগুলির নিরাপত্তা নিশ্চিত করা। তাঁদের কোনও ভাবেই ক্ষতির মুখে পড়তে দিতে পারি না।”

ব্র্যান্ডের অবস্থান স্পষ্ট করে সংস্থার বিবৃতিতে জানানো হয়, প্রচারটির উদ্দেশ্যের প্রতি তাদের বিশ্বাস এখনও একই রকম রয়েছে। কৃতি সেননের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে আলোচনা করেই এই প্রচারটি তৈরি করা হয়েছিল। রাখিবন্ধন এমন ভাবে উদ্‌যাপন করার বার্তা দেওয়া হয়েছিল, যাতে পরিবারের সদস্যেরা আরও কাছাকাছি আসেন।

সবশেষে বিবৃতিতে স্পষ্ট করা হয়, নিরাপত্তার কথা মাথায় রেখেই বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে। কৃতি বা প্রচারটির মূল বার্তা থেকে দায় এড়িয়ে যাওয়ার কোনও প্রশ্নই নেই। এখনও তারা বিজ্ঞাপনের বার্তার সঙ্গে একই ভাবে সহমত।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]