রাসিক প্রশাসকের সাথে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৯:১৬:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৯:১৬:২৩ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

রবিবার সন্ধ্যায় নগরভবনে কমিটির নেতৃবৃন্দ রাসিক প্রশাসক মসজিদের চলমান উন্নয়ন কাজের সার্বিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সাক্ষাৎকালে মসজিদ নির্মাণকাজে সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ। রাসিক প্রশাসক মসজিদের চলমান উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় মীরের চক জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ আলম চৌধুরী, সহ- সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক আব্দুর রায়হান চঞ্চল, উপদেষ্টা আলহাজ¦ হাবিবুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]