রাজশাহী সীমান্তপথে অভিযান চালিয়ে চারঘাট থেকে ৩১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বাঘা থেকে ১০৭ বোতল ভারতীয় ফারডিল সিরাপ জব্দ করা হয়েছে। তবে বিজিবির ধাওয়া খেয়ে দুই মাদক কারবারিই পালিয়ে গেছে।
শুক্রবার ১বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১২টার দিকে বাঘা সিমান্তে বিজিবি সদস্যদে ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে এক মাদক কারবারি পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া ব্যাগ থেকে ৩১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এরআগে রাত সোয়া ৯টার দিকে বাঘা উপজেলার কিশোরপুর বাঁধ এলাকার একটি আমবাগানে আলাইপুর (বিওপির) বিজিবির ধাওয়া খেয়ে পালিয়ে যায় মাদক কারবারি, পরে ১০৭ বোতল ভারতীয় ফারডিল সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, উভয় ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। পাশাপাশি পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানায় বিজিবি।