রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৫:৫১:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৫:৫১:১৬ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ চারজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া থেকে (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী মহানগরীর কাটাখালী থানার টাংগন মধ্যপাড়া এলাকার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের মো: জয়নাল আবেদীনের ছেলে মো: রনি শেখ (২৬), একই থানার নওদাপাড়া গ্রামের মো: আ: সালামের ছেলে মো: রুস্তম আলী (৪০), বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়া গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে মো: জহুরুল ওরফে জনি (৩৯) ও একই থানার কেদুরমোড় গ্রামের মৃত শাজাহানের ছেলে মো: সোহেল (৩৬)।

শনিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি জানান, মো: রনি শেখ একজন পেশাদার মাদক কারবারী। তার কাছ হতে এক বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়াও বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ১টি ও আরএমপির বিভিন্ন থানায় ৫টি সহ মোট ৬টি মাদক মামলা রয়েছে। মো: রুস্তম আলীর কাছ হতে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মতিহার ও কাটাখালী থানায় পৃথক ২টি মামলা রয়েছে। মো: জহুরুল ওরফে জনির কাছ হতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মো: সোহেল
এর কাছ হতে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে বোয়ালিয়া থানা পুলিশ গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ৯টার দিকে খড়বোনা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে কেদুরমোড় গ্রামের মৃত শাজাহানের ছেলে মো: সোহেল (৩৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]