‘বিগ বস্ ২০’-তে প্রতিযোগী হিসেবে যোগ দিতে চলেছেন অভিনেত্রী ঈশা রিখী। এর কয়েক দিন আগেই র্যাপার বাদশার সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। মার্চ মাস থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। ঈশার মা পুনম রিখী সমাজমাধ্যমে বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি ভাগ করার পর সেই জল্পনা আরও তীব্র হয়।
‘বিগ বস্ ২০’-এর সম্প্রচারের আগে এক সাক্ষাৎকারে প্রথম বার বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন ঈশা। অভিনেত্রী জানান, প্রথম থেকেই তিনি সম্পর্কটিকে ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। কারণ, ব্যক্তিগত জীবনকে তিনি কখনও প্রকাশ্য আলোচনার বিষয় বানাতে চাননি। কিন্তু এই সময়ে তাঁর সার্বিক অভিজ্ঞতা অত্যন্ত কঠিন ছিল। এমনকি বার বার নিজেকেই তিনি প্রশ্ন করতেন, “আমি কী ভুল করেছিলাম?”
ঈশা জানান, তিনি আসলে যাঁকে ভালবাসতেন, তাঁকে এবং তাঁদের সম্পর্ক— দু’টোকেই রক্ষা করার চেষ্টা করছিলেন। দু’জন মানুষের মধ্যে ঘটে যাওয়া বিষয়কে কখনও প্রকাশ্যে এনে নাটকের পর্যায়ে নিয়ে যেতে চাননি তিনি। তাঁদের বিয়ের ছবি ঈশা নিজে সমাজমাধ্যমে ভাগ না করলেও তাঁর মা সেই ছবি প্রকাশ্যে আনেন। বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে একাধিক বার তাঁর ঝগড়াও হয়েছিল বলে জানান অভিনেত্রী। তবে পরবর্তীকালে তিনি বুঝতে পারেন, যা হওয়ার হয়ে গিয়েছে এবং বিষয়টি তাঁর নিয়ন্ত্রণের বাইরে।
সেই সময় তিনি ভীষণ ভয় পেয়েছিলেন বলেও জানান ঈশা। কারণ, তাঁর মা একরকম কথা বলছিলেন, অন্যদিকে বাদশা বলছিলেন সম্পূর্ণ অন্য কথা। ফলে পরিস্থিতি নিয়ে তিনি নিজেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন বলে জানান।
ঈশার কথায়, “ছবিগুলো পোস্ট হওয়ার পর আমরা অনেক বার কথা বলেছিলাম। ও আমাকে অন্য একটা ছবি দেখাচ্ছিল, যেটা আসল ছবি ছিল না। আমি নিজেকেই প্রশ্ন করছিলাম— আমি কী করে এতটা বোকা হতে পারি? ওটা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।” তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি নিজেকে প্রতারিত মনে করেন? উত্তরে ঈশা বলেন, “প্রতারিত? হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম।”
এখনও পর্যন্ত ঈশার এই মন্তব্যের বিষয়ে বাদশার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।