‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৭:৫৯:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৭:৫৯:৩৯ অপরাহ্ন
তিনি নায়ক, আবার তিনি সঞ্চালকও। ক্যামেরার সামনে তাঁর উপস্থিতিই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। কিন্তু সেই ক্যামেরার সামনেই শুক্রবার মেজাজ হারাতে দেখা গেল সালমান খানকে। ‘বিগ বস্‌ ২০’-এর গ্র্যান্ড প্রিমিয়ারের শুটিংয়ে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানেই তাঁকে ‘বাবা’ বলে সম্বোধন করায় আপত্তি জানালেন। খানিক চটলেন ছবিশিকারির উপরে? সেই ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

শুক্রবার, ৪ সেপ্টেম্বর মুম্বইয়ে ছিল ‘বিগ বস্‌ ২০’-এর গ্র্যান্ড প্রিমিয়ারের শুটিং। রবিবার, ৬ সেপ্টেম্বর থেকে সম্প্রচার শুরু হওয়ার কথা নতুন মরসুমের। প্রথম দিনের শুটিংয়ে সালমানের সাজেও ছিল আলাদা নজর। গাঢ় নীল ডেনিম, কালো টি-শার্টের সঙ্গে মাথায় তাঁর সাম্প্রতিক পছন্দের কাউবয় হ্যাট।

শুটিংয়ের ফাঁকে ছবিশিকারিদের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সালমান। সেই সময়েই তাঁকে ‘বাবা’ বলে ডাকেন কয়েক জন চিত্রসাংবাদিক। তাতেই বিরক্ত হন অভিনেতা। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, “বাবা? এটা (চিত্র সাাংবাদিকতা) মনে হচ্ছে তোমার কাজ নয়। ক্যামেরার সামনে আসার আমার কোনও দরকার নেই।”

এর পরেও ছবি তোলার জন্য অনুরোধ করতে থাকেন আলোকচিত্রীরা। তখন সলমনকে আরও বিরক্ত দেখায়। বার বার ছবি তোলার অনুরোধ শুনে বিরক্তি দেখিয়ে তিনি বলেন, “ফোটো... ফোটো... ফোটো।” যদিও ঠিক কোন বিষয়টি তাঁকে বিরক্ত করেছিল, তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। ‘বাবা’ সম্বোধন, নাকি একের পর এক ছবি তোলার অনুরোধ— কোন কারণে তাঁর মেজাজ খারাপ হয়েছে, তা নিশ্চিত করে বোঝা যায়নি।

এ দিকে ‘বিগ বস্‌ ২০’ ঘিরে ইতিমধ্যেই দর্শকের মধ্যে শুরু হয়েছে জল্পনা। এ বার অবশ্য প্রতিযোগী বাছাইয়ে দর্শকেরও সরাসরি ভূমিকা থাকছে। ‘ফ্যান্‌স কা ফয়সলা’ প্রচারের মাধ্যমে দু’জনকে নিয়ে শুরু হয়েছে ভোটাভুটি। মডেল-অভিনেত্রী রিয়া আহির এবং অভিনেত্রী লভ গিলের মধ্যে যিনি বেশি ভোট পাবেন, তিনি-ই ‘বিগ বস্‌’-এর ঘরে প্রবেশের সুযোগ পাবেন। অর্থাৎ, নতুন মরসুম শুরুর আগেই এক জন প্রতিযোগী বেছে নেওয়ার ক্ষমতা থাকছে দর্শকের হাতে।

অন্য দিকে, অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সালমান। চিত্রাঙ্গদা সিংহের সঙ্গে তাঁর ছবি ‘মাতৃভূমি’ মুক্তির অপেক্ষায়। পাশাপাশি প্রযোজক দিল রাজুর সঙ্গে তাঁর পরবর্তী অ্যাকশন ছবির নাম ‘মনস্টার’ হতে পারে বলে খবর। শোনা যাচ্ছে ২০২৭-এর ইদে অভিনেত্রী নয়নতারার সঙ্গে পর্দায় দেখা যাবে সালমানকে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]