পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৮:৫৮:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৮:৫৮:৪৯ অপরাহ্ন
রাজবাড়ীর পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইভান (৩) গুরুতর আহত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা খাতুন পাংশার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরা খাতুনের ছেলে ইভান বাড়ির পাশের রেললাইনের ওপর ছাতা হাতে বসে ছিল। হঠাৎ দ্রুতগতির ট্রেন আসার শব্দ শুনে ছেলেকে বাঁচাতে মা মনিরা খাতুন ছুটে যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান  বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মর্মান্তিক এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]