ঢাকা থেকে লালপুরে এসে বিভিন্ন ইউনিয়নে পথসভা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি। গতকাল বিকেলে লালপুরে
পৌঁছানোর পর তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত পথসভায় বক্তব্য দেন।
এসব পথসভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে সানজিদা ইয়াসমিন তুলি বলেন, “আমি ইতিমধ্যে আপনাদের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছি। অনেক কাজ চলমান রয়েছে। সামনের দিনগুলোতেও আপনাদের সঙ্গে নিয়ে কোথায় কী
সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধান করবো।”
উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “ইতিমধ্যে একটি শ্রেণির লোক আমাদের উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে ভয় দেখাচ্ছেন। আমি
তাদের উদ্দেশ্যে বলতে চাই, স্বৈরাচার আওয়ামী লীগের দমন-পীড়নের সামনে দাঁড়িয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। কখনো পিছিয়ে যাইনি।”
তিনি আরও বলেন, “এখন কারও রক্তচক্ষুর ভয়ে উন্নয়ন কাজ থেকে পিছিয়ে যাবো এমন মেয়ে আমি নই। সামনের দিনগুলোতে আরও বেশি উন্নয়নমূলক কাজ
করে যাবো।”
পথসভাগুলোতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সানজিদা ইয়াসমিন তুলিকে স্বাগত জানান এবং বিভিন্ন এলাকার সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন।