রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ

আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৬:৫২:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৬:৫২:৫৯ অপরাহ্ন
রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৩৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তবে এসব ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, শুক্রবার (১১ সেপ্টম্বর) গভীর রাতে পৃথক দুটি অভিযান চালানো হয়।

রাত সোয়া ১টার দিকে ইউসুফপুর বিওপির একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারঘাট থানার রাজশাহী ক্যাডেট কলেজের প্রাচীর এলাকায় অভিযান
চালিয়ে ১৩৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।

একই দিন রাত পৌনে ১২টার দিকে গোদাগাড়ী থানার নিমতলা এলাকায় অভিযান চালিয়ে ৫২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।

চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানায় বিজিবি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]