রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার

আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৭:১৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৭:১৩:৩১ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুরে একটি পরিত্যক্ত একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৫।

উপজেলার কৃষ্ণপুর গ্রামের বান্দাপুকুর তিন রাস্তার মোড়ের পশ্চিমে একটি ভাঙা মসজিদের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

শনিবার বিকালে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, ১১ সেপ্টেম্বর রাত ১২টার দিকে র‌্যাব-৫-এর একটি আভিযানিক দল মোহনপুর থানাধীন কৃষ্ণপুর গ্রামের বান্দাপুকুর তিন রাস্তার মোড়ের পশ্চিম পাশে ভাঙা মসজিদে অভিযান চালায়। এ সময় মসজিদের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা একনলা বন্দুকটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com