রাজশাহীর চারঘাট সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০ বোতল জেডি মদ ও ৩০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিজিবির ধাওয়া খেয়ে দুইজন মাদক কারবারি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে। অন্য অভিযানে মাদক কারবারীরা বস্তা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে চারঘাট বিকল্প বিওপির একটি দল চন্দনশহর ডালিপাড়া এলাকা দুই মাদক কারবারিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়।
এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চারঘাট বিওপির টহল দল শাহরিয়ার খাল আমবাগানে অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উব্দ করে।
জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।