বাঘায় বসতবাড়িতে দুই পিস্তল-গুলি, নারী গ্রেপ্তার

আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৪:৫৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৪:৫৪:৪১ অপরাহ্ন
রাজশাহীর বাঘায় বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি সচল পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

এ ঘটনায় রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর স্বামী মো. রুবেল হোসেন (৪৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় রোজিনা খাতুনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষে খাটের নিচে থেকে  দুটি সচল পিস্তল, তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন জেলা ডিবির পুলিশ পরিদর্শক মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই স্বপন ও সঙ্গীয় ফোর্স।  

প্রেপ্তার রোজিনা আলাইপুর নাপিতপাড়া গ্রামের মোঃ আলতাব হোসেনের মেয়ে এবং রুবেল একই এলাকার আব্দুস সামাদের ছেলে।

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন। 

তিনি জানান, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে রোজিনা খাতুন ও রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি এবং গ্রেপ্তার রোজিনাকে জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, আইনগত প্রক্রিয়া শেষে রোজিনা খাতুনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পলাতক রুবেল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com