প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৫:০১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৫:০১:০৫ অপরাহ্ন
রাজশাহীর ক্যাথলিক চার্চ পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রবিবার দুপুরে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি স্নেহনীড়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে বসবাসরত ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, সেবার মান ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন রাসিক প্রশাসক।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্য স্নেহনীড় যে মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের পিছিয়ে থাকা ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগে আমরা পাশে থাকবো।

পরিদর্শনকালে রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, স্নেহনীড়ের পরিচালনা কমিটির পরিচালক সিস্টার স্মৃতি রিবেরুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ফাদার লিটন কোস্টা, সিস্টার দীপিকা পালমা, সিস্টার দীপ্তি কোস্টা এবং সিস্টার এলিজাবেথ টপনো প্রমুখ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com