ভারতের গুজরাটের রাজকোট জেলায় দুই বছরের একটি গরুর সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিযুক্তের নাম কানুভাই গোন্ডালিয়া। তিনি ওই জেলার বাসিন্দা।
স্থানীয় গবাদিপশু পালনকারী মেরখিভাই চাভদার বাড়ি থেকে গরুটি বেরিয়ে যায়। খোঁজ করতে গিয়ে তিনি শ্মশানঘাটের কাছে অভিযুক্তকে গরুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ। মালিককে দেখে গোন্ডালিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সে সময় উপস্থিত আরেকজন স্থানীয় বাসিন্দা মোবাইল ফোনে পুরো ঘটনাটির ভিডিও ধারণ করেন।
এরপর চাভদা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন, ১৯৬০-এর ১১(১)(এ) ধারায় মামলা হয় এবং অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে