রাজশাহীতে মাদক সেবনের অভিযোগে ৬ জনের কারাদন্ড

আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৫:৩০:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৫:৩০:৫৪ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, বুধবার কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

তারা হলেন- রাজপাড়া থানার দাসপুকুর গ্রামের আব্দুল্লাহ (৩৫), চন্দ্রিমা থানার ঘোড়ামারা গ্রামের শাহীন (৩৬), শিরোইল কলোনির জুবায়ের হোসেন শিমুল (২৫), রাজপাড়ার লক্ষ্মীপুর ডিঙ্গাডোবা এলাকার মো. খোকন এবং তেরখাদিয়া মধ্যপাড়ার আলী খান।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে অর্থদন্ড দেন।

এদিকে শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সেবনের অভিযোগে মোঃ আলামিন হোসেনকে আটক করা হয়। তিনি চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম বাররাস্তার মোড় এলাকার বাসিন্দা।
পরে ভ্রাম্যমাণ আদালত আলামিন হোসেনকে মাদকদ্রব্য সেবনের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড দেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]