দূগাঁপুরে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার

আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৭:২০:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৭:২০:১৩ অপরাহ্ন
রাজশাহীর দূগাঁপুরে ৩৪০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা ও ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ আব্দুল্লাহ (২৬) নামে একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত দেড়টায় দূগাঁপুর ঝালুকা ইউনিয়নের অন্তর্গত কুহাড় গ্রাম হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারী মোঃ বেলাল হোসেন, রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন কুহাড় গ্রামের -মোঃ বেলাল হোসেন এর ছেলে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল রাজশাহী জেলার দূগাঁপুর ঝালুকা ইউনিয়নের অন্তর্গত কুহাড় গ্রামের মোঃ বেলাল হোসেন এর টিনের বেড়ার টিনশেড বসতবাড়ির পশ্চিম পার্শ্বের শয়ন কক্ষের ভিতর অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল্লাহ গ্রেফতার করে। এ সময়ে তার হেফাজতে থাকা ৩৪০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা ও ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারীকে দূর্গাপুর থানায় প্রাথসিক চিকিৎসা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]