ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৭:৫৬:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৭:৫৬:৫১ অপরাহ্ন
ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের দায়ে হাফিজার শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত হাফিজার শেখ মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের বাসিন্দা। তার ছেলে ইসরান শেখের সঙ্গে ভুক্তভোগী নারীর পারিবারিকভাবে বিয়ে হয় প্রায় তিন বছর আগে।

অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই হাফিজার তার পুত্রবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। বিষয়টি স্বামীকে জানানো হলেও তিনি গুরুত্ব দেননি বলে মামলায় উল্লেখ করা হয়। একপর্যায়ে শ্বশুরের আচরণ নিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে একাধিকবার সালিশও হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৫ আগস্ট সকালে স্বামী বাড়িতে না থাকার সুযোগে হাফিজার কৌশলে ওই নারীকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে মান-সম্মানের ভয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি কাউকে না জানিয়ে তিনি বাবার বাড়িতে চলে যান। পরিবারের সঙ্গে আলোচনা করে পরে মধুখালী থানায় অভিযোগ করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় হাফিজার শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]