রাজশাহী মহানগরীতে ২ মাদক কারবারী ও ২ মাদকসেবী গ্রেপ্তার

আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৫:৪৬:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৫:৪৬:১৭ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন মাদক কারবারী ও দুইজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে বোয়ালিয়া থানার খরবোনা নদীর বাঁধ এলাকায় দুইজন মাদক কারবারী ও রাত আনুমানিক সোয়া ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা হতে দুইজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর খরবোনা গ্রামের মো: ভুট্টুর ছেলে রকি (২৮) এবং একই গ্রামের মো: ইউনুছের ছেলে মো: হোসেন (২৯)।

গ্রেপ্তারকৃত মাদকসেবীরা হলো: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার ধরমপুর গ্রামের মৃত আলম শেখের ছেলে মো: সোহেল রেজা (৩২) এবং রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার মো: সহিদুল ইসলাম ওরফে ট্রিটনের ছেলে মো: আকিব হাসান তুর্য (২৫)।

শুক্রবার দুপুরে নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ.গাজীউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার খরবোনা নদীর বাঁধ এলাকায় অভিযান চালিয়ে মো: ভুট্টুর ছেলে রকি ও মো: হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৭০ গ্রাম গাঁজা ও ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৩৫০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়াও বিশেষ মাদকবিরোধী টিম একই তারিখ রাত আনুমানিক সোয়া ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় মো: সোহেল রেজা ও মো: আকিব হাসান তুর্যকে গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরূদ্ধে বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]