দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪

আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৭:০৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৭:০৪:০২ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর সড়কে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুমালি বেগম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- হাফিজা (১৯), লিপন (২৮), নজির মিয়া (৫৫) এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাচালক শুভ চন্দ্র।

তাদের মধ্যে হাফিজা ও নজির মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে শ্রীনাথপুর সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]