গোদাগাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৭:০২:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৭:০২:০৪ অপরাহ্ন
রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার শাহাব্দীপুর এলাকায় বাসের চাপায় সারওয়ার হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সারওয়ার হোসেন রাজশাহী মহানগরীর মোল্লাপাড়া এলাকার আব্দুস সোবাহান ও মাকসুদা বেগমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন সারওয়ার। শাহাব্দীপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাঁর মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে গোদাগাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিচয় শনাক্ত করে স্বজনদের খবর দেওয়া হয়। পুলিশ সুরতহাল প্রতিবেদনও তৈরি করেছে।

গোদাগাড়ী থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]