চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৪:৫০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৪:৫০:৩৮ অপরাহ্ন
রাজশাহীর চারঘাটে পাচারের সময় ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে চারঘাট থানার রাজশাহী ক্যাডেট কলেজের প্রাচীরসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে  ইউসুফপুর বিওপির একটি  টহল দল।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ১ বিজিবি,  সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল দল ওই এলাকায় কয়েকজনের অবস্থান করছে বলে খবর পায়। পরে সেখানে পৌঁছালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরা কারবাবিরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এরপর ব্যাগটি তল্লাশি করে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স পাওয়া যায়।

জব্দকৃত পণ্যগুলো রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে। 

পণ্য পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]