পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩

আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৬:২৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৬:২৪:০৭ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

রোববার (২০সেপ্টেম্বর) উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় মাদকবিরোধী ভ্রম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শিবু দাশ।

অভিযানের লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা। অভিযানে ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জসিম উদ্দিনের পুত্র মন্টু,মৃত কদুর পুত্র আশিক ও তোতাব আলীর পুত্র হাবিব ইসলাম।

আটককৃত ব্যক্তিদের প্রত্যেককে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

এবিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শিবু দাশ জানান, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]