রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। এক শোকবার্তায় রাজশাহী রিপোর্টার্স ইউনিটি জানায়, অভিজ্ঞ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। সহকর্মীদের কাছে তিনি ছিলেন স্নেহশীল ও অভিভাবকতুল্য।
রাজশাহী রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা রাব্বানী বলেন, সাইদুর রহমান সাংবাদিক সমাজের একজন অভিভাবকতুল্য মানুষ ছিলেন। তাঁর স্নেহ, পরামর্শ ও আন্তরিকতা সহকর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছে। সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তাফা জামান বলেন, তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন সাংবাদিকের পাশাপাশি একজন অভিভাবক ও আপনজনকে হারিয়েছে।
শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।