রাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৪:৪৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৪:৪৪:৪১ অপরাহ্ন
নওগাঁর রাণীনগর উপজেলা যুবদলের আয়োজনে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে এবং কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বেলা ১১টা থেকে এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়া মশক নিধনে ওষুধ স্প্রে,বিভিন্ন জঙ্গল পরিস্কার এবং সড়ক ও অলিগলিতে জমে থাকা আবর্জনা পরিস্কারসহ সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয় ।

এদিন উপজেলা সদরের থানা চত্বর থেকে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় এমপি শেখ মো: রেজাউল ইসলাম রেজু।

এসময় উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ-এ আলম, ফরহাদ হোসেন মন্ডল ও মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন, উপজেলা সেচ্ছা সেবকদলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল প্রমূখ উপস্থিত ছিলেন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]