নওয়াপাড়া থেকে বানেশ্বর, হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখা

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৫:০০:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৬:১৯:০৬ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় জনপ্রিয় মিষ্টান্ন প্রতিষ্ঠান ''হরিচাঁদ মিঠাই ভান্ডার''এর পঞ্চম শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়সংলগ্ন সারদা সড়কে নতুন এ শাখার উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২১ সালে পুঠিয়ার নওয়াপাড়া এলাকায় ছোট পরিসরে যাত্রা শুরু করে ‘হরিচাঁদ মিঠাই ভান্ডার’। পরিচালক পলাশ কুমার সূর্যের উদ্যোগে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা ও চাহিদার কারণে ধীরে ধীরে সম্প্রসারিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বানেশ্বরে চালু হলো প্রতিষ্ঠানটির পঞ্চম শাখা।

নতুন শাখায় বিভিন্ন ধরনের মিষ্টি, দইসহ নানা মিষ্টান্ন পাওয়া যাবে। স্থানীয় ক্রেতাদের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য সরবরাহের পাশাপাশি সেবার মান ধরে রাখার প্রত্যয় জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা খলিলুর রহমান সরকার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বণিক সমিতির সাবেক সভাপতি আজিজুল বারি মুক্তা, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী সরকার, বানেশ্বর হাটের ইজারাদার রাসেল সরকার, বণিক সমিতির সভাপতি মতিউর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রতিষ্ঠানটির পরিচালক পলাশ কুমার সূর্য বলেন, “২০২১ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করেছিলাম। ক্রেতাদের ভালোবাসা ও সহযোগিতায় আজ আমরা পঞ্চম শাখা চালু করতে পেরেছি। ভবিষ্যতেও মান ও গুণগত মান বজায় রেখে ক্রেতাদের সেবা দিতে চাই।”

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের আশা, নতুন শাখার মাধ্যমে বানেশ্বরসহ আশপাশের এলাকার ক্রেতাদের কাছে আরও সহজে ‘হরিচাঁদ মিঠাই ভান্ডার’-এর পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]