তানোরে ১৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১১:২৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১১:২৪:৩৪ অপরাহ্ন
রাজশাহীর তানোরে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১৬০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ফুড ফর দ্য হাংরি (এফএইচ) অ্যাসোসিয়েশনের নিবন্ধিত ৪ হাজার ৭ শিশুর মধ্যে ছাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) তানোর উপজেলা অডিটোরিয়ামে এফএইচ অ্যাসোসিয়েশন, তানোর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নিবন্ধিত শিশুদের মাঝে ছাতা বিতরণ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কৃতি ১৬০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। পরে নিবন্ধিত শিশুদের মধ্যে ছাতা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। পর্যায়ক্রমে ৪ হাজার ৭ শিশুর মধ্যে এসব ছাতা বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। সভাপতিত্ব করেন এফএইচ অ্যাসোসিয়েশন, তানোর শাখার প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসমা ও রায়হান।

বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর এবং মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাইমা আনজুমান।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও এফএইচের স্টাফরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন এবং শিশুদের ছাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।#

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]