মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৯:১২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৯:১২:২২ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ইয়ামা রাইডার্স ক্লাব রাজশাহীর উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
​
বুধবার ২৩শে সেপ্টেম্বর সকালে অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।
​
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়দা সুলতানা, খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়ামিন মন্ডল এবং প্রধান শিক্ষক জামাল হোসেন বিশ্বাস। এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।
​
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের নিজ নিজ রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করা এবং জরুরি প্রয়োজনে রক্তের চাহিদা মেটাতে সহায়তা করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]