ক্যাশলেস লেনদেনের সুযোগ বাড়াতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) চালু হলো ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) ও I Bangla QR সেবা। এর ফলে রাকাবের গ্রাহকেরা এখন অন্য ব্যাংকের হিসাবে দ্রুত অর্থ স্থানান্তরের পাশাপাশি রাকাবের ই-ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে QR কোড স্ক্যানের মাধ্যমে বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিল পরিশোধ করতে পারবেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর আমানা বিগ বাজার ও ফ্লিটবাই সুপার শপে কেনাকাটার মাধ্যমে নতুন দুই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। এ সময় ব্যাংকের প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদসহ আইসিটি বিভাগ ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্মকর্তারা জানান, NPSB চালুর ফলে রাকাবের গ্রাহকেরা অন্য যেকোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর করতে পারবেন। আর Bangla QR সুবিধায় নগদ অর্থ বা ব্যাংক শাখায় না গিয়ে সরাসরি ডিজিটাল পেমেন্ট করা যাবে।
রাকাব কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্তাহিক ছুটিসহ বছরের ৩৬৫ দিন যেকোনো স্থান থেকে এসব ডিজিটাল সেবা ব্যবহার করা যাবে। এতে গ্রাহকের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি নিরাপদ ও নিরবচ্ছিন্ন লেনদেনের সুযোগ বাড়বে।