সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৮:১৪:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৮:১৪:৫৮ অপরাহ্ন
সারাদেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আত্রাই উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
আত্রাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে, সমাবেশে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার। আত্রাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আব্দুল জলিল চকলেট, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 
বক্তারা বলেন, দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে জনজীবনে আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখতে হবে। যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
 
মিছিল-সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]