ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৯:০৬:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৯:০৬:৪৮ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংশ্লিষ্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে পৃথকভাবে তাঁরা সাক্ষাৎ করেন। এ সময় জামেয়া রাবেয়া জান্নাতুলবাকী মাদ্রাসা, কাজলা সাঁকোপাড়া জামে মসজিদ ও ঈদগাহ, আহম্মদ নগর জামে মসজিদ এবং আটকোষী হাজী কাশিমুদ্দিন ঈদগাহের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাসিক প্রশাসক তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]