পুঠিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ডিবির জালে দুই মাদক কারবারী

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৪:৩২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৪:৩২:৩৩ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রামের লিটন হোসেন (২৭) ও আশরাফুল ইসলাম (৩৮)।

শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সামিনা ইয়াসমিন।

তিনি জানান, শুক্রবার বিকাল সোয়া ৬টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় জেলা ডিবির একটি দল অভিযান চালায়। এ সময়  পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর সময় তাদের আটক করে। 

এ সময় লিটন হোসেনের পরনের প্যান্টের পকেট থেকে ৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]