সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার মারা গেছেন।
রবিবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রুয়েট সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাতে রাজশাহী নগরীর বিনোদপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান রাফিদ। এতে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে এবং তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা জানান, মাথায় তীব্র আঘাতের কারণে রাফিদের মস্তিষ্কে রক্ত জমে যায়। প্রয়োজনীয় অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ২৪ সেপ্টেম্বর রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তাঁর চিকিৎসার খোঁজ নেন।
পরে রুয়েট প্রশাসন আড়াই লাখ টাকা সংগ্রহ করে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। রাফিদকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও গতকাল তাঁর মৃত্যু হয়।
রাফিদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।