জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা নিয়ে রাসিকে প্রশিক্ষণ

আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৬:১০:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৬:১০:০৮ অপরাহ্ন
জাতীয় নগর নীতি, বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। সোমবার নগর ভবনের সিটি হলরুমে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জাতীয় নগর নীতি ২০২৫, নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা, নগর সেবা প্রদানে জনগণের অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক নগর সেবা এবং বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণের প্রথম দিনে নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণমূলক পদ্ধতি, নগর সেবায় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি এবং নগরবাসীর প্রয়োজন ও প্রত্যাশার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সমাপনী দিনে অংশগ্রহণকারীরা দলভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারি প্রফেসর জসিম উদ্দিন। দুই দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন ইউএনডিপির জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com