পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৬:৫৫:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৬:৫৫:২০ অপরাহ্ন
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পুরাতন বাণিজ্য মেলার মাঠের একটি স্থান থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধার করা ককটেল ও পেট্রোল বোমাগুলো কিছুক্ষণের মধ্যে নিষ্ক্রিয় করা হবে।

তবে এগুলো কে বা কারা সেখানে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com