নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৬:৫৯:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৬:৫৯:২৫ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো: রুবেল আলী (৩০) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় বোয়ালিয়া থানার কেদুর মোড় নদীর ধার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারী মো: রুবেল আলী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় গ্রামের মো: রবিউল ইসলাম রবির ছেলে।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার কেদুর মোড় নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে মো: রুবেল আলীকে গ্রেপ্তার করলেও মো: রবিউল ইসলাম রবির স্ত্রী মোছা: তসলিমা খাতুন (৫০) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় রুবেলের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামি পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com