শিবগঞ্জে সাড়ে ছয় কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার ১

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৫:৪৯:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৫:৪৯:৪৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কোটি ৫১ রাখ টাকার হেরোইনসহ মোঃ মেহেদী হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী।

মঙ্গলবার ভোরে উপজেলার ওমরপুর হঠাৎপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বসতবাড়িতে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান উপজেলার ওমরপুর হঠাৎপাড়া এলাকা বাসিন্দা।

মঙ্গলবার বিকালে এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৫টার দিকে ওমরপুর হঠাৎপাড়ায় মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোঃ আল-মামুন (৪০) নামে আরও এক ব্যক্তি পালিয়ে যায়। 

পরে গ্রেপ্তার মেহেদীর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ির সামনে খড়ি রাখার ঘরে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।  

জিজ্ঞাসাবাদে মেহেদী হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছে। তাঁর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আল-মামুনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com