মান্দায় এমপির রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৬:২৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৬:২৪:৩৭ অপরাহ্ন
নওগাঁ ৪৯ মান্দা-৪ আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু-এর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় মান্দা উপজেলার কুসুম্বা মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাদ আছর নামাজের পর কুসুম্বা মসজিদে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ আয়োজন করেন মান্দা উপজেলার সমস্তের জনগন।

দোয়া ও মোনাজাতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদের মুসল্লি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় মহান আল্লাহর দরবারে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

উল্লেখ্য, মান্দা-৪ আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী  টিপু শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে রাজধানীর সিএসএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর মান্দা বিভিন্ন এলাকায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে।, “ডাঃ ইকরামুল বারী  টিপু  আমাদের মান্দার মানুষের প্রিয় নেতা। তিনি বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ যেন তাঁকে পূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন—আমিন।”

মোনাজাতে দ্রুত সুস্থতার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com