চারঘাটে গুলি ও ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার

আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৫:২৩:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৫:২৩:৫৫ অপরাহ্ন
রাজশাহীর চারঘাট হতে এক রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ ১টি বিদেশী পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত পেনে ৯টায় চারঘাট থানাধীন ২নং ওয়ার্ডের মুক্তারপুর পাইকিংপাড়া বিপ্লবের বালুঘাট কলাবাগানের পূর্ব পাশে এ গুলি ও ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী জেলার চারঘাট থানাধীন ২নং ওয়ার্ডের মুক্তারপুর পাইকিংপাড়া বিপ্লবের বালুঘাট কলাবাগানের পূর্ব পাশে ১টি  বিদেশী পিস্তল রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে এসআরবি’র আভিযানিক দল বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত পেনে ৯টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল (৭.৬৫ এমএম), ১ (এক) রাউন্ড গুলি এবং ১ ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করে।

উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com