দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার

আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৫:৫৬:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৫:৫৬:৪৫ অপরাহ্ন
রাজশাহীর দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামীকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫।

শুক্রবার (২ অক্টোবর) রাত দেড়টা থেকে সোয়া ৩টা পর্যন্ত দূর্গাপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো: রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন ঝালুকা গ্রামের মোঃ মুনছুর রহমানের ছেলে মোঃ আরিফ আলী (৩৫), একই গ্রামের মোঃ সাইদুলের ছেলে মোঃ সম্রাট (২৬) ও ধরমপুর গ্রামের মোঃ আকছেদ আলীর ছেলে মোঃ হক সাহেব (২৮)।

শুক্রবার (২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন জংলীপাড়া জামে মসজিদের সামনে পাঁকা রাস্তা উপর ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আরিফ আলী অবস্থান কারছে। এমন সংবাদের ভিত্তিতে এসআরবি’র আভিযানিক দল শুক্রবার (২ অক্টোবর) সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অপরদিকে, দুর্গাপুর থানাধীন দুর্গাপুর বাজারের ব্রীজের উপর ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সম্রাট ও দুর্গাপুর থানাধীন পানানগর ইউনিয়নের অন্তর্গত ধরমপুর গ্রামের ধরমপুর তেঁতুল তলা বাজারে ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ হক সাহেবকে গ্রেপ্তার করা হয়।

দূর্গাপুর থানার পারিঃ জারী-৯২/২৬, ধারা পারিবারিক আদালত আইন, ২০১৩ এর ১৭ (৫) এবং দূর্গাপুর থানার জিডি নং-৬৩ তারিখ ২ অক্টো ২০২৬ ও দূর্গাপুর থানারঃ দাঃ ২১৯/২৫, সিআর-২৭৪/২৪, ধারা-এনআই এক্ট ১৩৮ ধারা এবং পারিঃ জারী-২০৬/২৬, ধারা পারিবারিক আদালত আইন, ২০১৩ এর ১৭ (৫) এবং দূর্গাপুর থানার জিডি নং-৬১ তারিখ ২ অক্টো ২০২৬ এবং দূর্গাপুর থানারঃ দাঃ ২১৯/২৫, সিআর-২৭৪/২৪, ধারা-এনআই এক্ট ১৩৮ ধারা এবং পারিঃ জারী-২০৬/২৬, ধারা পারিবারিক আদালত আইন, ২০১৩ এর ১৭ (৫) এবং দূর্গাপুর থানার জিডি নং-৬১ তারিখ ০২ অক্টো ২০২৬ এর মূলে আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com