বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৭:১২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৭:১২:২০ অপরাহ্ন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বৃদ্ধাশ্রমে আশ্রিত প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ‘মাতৃছায়া বৃদ্ধাশ্রমে’ এ ঘটনা ঘটে।

আটক রুবেল মিয়া উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় চৈতন কালী মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মাতৃছায়া বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর রুবেল মিয়া বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি সেখানে বসবাসরত ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীর ওপর চড়াও হয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ওই নারীর চিৎকার শুনে আশ্রমের অন্য বাসিন্দা ও কর্মচারীরা ছুটে এসে রুবেল মিয়াকে হাতেনাতে ধরে ফেলেন।

পরে তিনি যাতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন রুবেল মিয়া। তার দাবি, বৃদ্ধাশ্রমে থাকা প্রতিবন্ধী নারীসহ অসহায় বৃদ্ধ নারী-পুরুষদের সেবা ও দেখাশোনার উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন। কোনো অনৈতিক বা অপরাধমূলক উদ্দেশ্যে তিনি বৃদ্ধাশ্রমে যাননি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী পক্ষের আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com