তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের

আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৭:১৬:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৭:১৬:০৪ অপরাহ্ন
ফরিদপুরের বোয়ালমারীতে মেয়েকে তালাকের মাধ্যমে স্বামীর সংসার থেকে ছাড়িয়ে আনার পর প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল করেছেন এক মা। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। এরই মধ্যে দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দুধ দিয়ে গোসল করা ওই নারীর নাম জুলেখা বেগম (৪৬)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার (৭৪) স্ত্রী। প্রায় ১৪ বছর আগে তাদের মেয়ে মনিরা খাতুনকে (৩০) সুমন শেখ (৩২) নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়।

জুলেখা বেগমের দাবি, বিয়ের পর থেকেই তার মেয়েকে নির্যাতন ও মারধর করতেন সুমন। তার অভিযোগ, জামাই প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় মেয়েকে মারধর করতেন। কয়েকদিন আগে তালাকের মাধ্যমে মেয়েকে স্বামীর সংসার থেকে ছাড়িয়ে আনা হয়। এরপর শুক্রবার সকালে দুধ দিয়ে গোসল করে নিজের করা ওয়াদা পূরণ করেছেন বলে জানান জুলেখা।

মনিরা খাতুনের বাবা মহাশিন মোল্লাও একই অভিযোগ করেন। তিনি বলেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে স্বামী নির্যাতন ও মারধর করতেন এবং নেশা করতেন। মেয়েকে ছাড়িয়ে আনার পর শুক্রবার সকালে তার স্ত্রী দুধ দিয়ে গোসল করেছেন।

তবে মনিরা খাতুনের স্বামী সুমন শেখ তার বিরুদ্ধে ওঠা নেশা ও নির্যাতনের সব অভিযোগ অস্বীকার করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com