খুলনা নগরীর দৌলতপুরে সরকারি বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বিএল কলেজের দ্বিতীয় গেট সংলগ্ন ফাঁকা এলাকায় অবস্থান করছিলেন মহিদুল। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিতে আহত হয়ে মহিদুল চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।
দৌলতপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন মহিদুলের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।