ফেনীতে পৃথক দুটি অভিযানে ৩৯ কেজি গাঁজা, ৮৯৫টি ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। আটক করা হয়েছে চারজনকে।
এসআরবি-৭ সূত্র জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর থানার পশ্চিম রামপুর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। সকাল ৬টা ৫০ মিনিটের দিকে একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে দুটি বস্তা থেকে ১৩টি বান্ডিলে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপচালক মো. শাহেদ আলী রিমন (২২) ও আলাউদ্দিন সোহাগ (২০)কে আটক করা হয়।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে পরশুরামের পাগলিরকুল এলাকায় অভিযান চালিয়ে মো. ইয়াকুব (৪৫) ও আবু বক্কর সিদ্দিক (৪৮)কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, ৮৯৫ ইয়াবা ও ১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের ও উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।